1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

নাসার চন্দ্রাভিযান প্রকল্প আর্টেমিসের মাহাকাশযান চাঁদে প্রেরণের প্রচেষ্টা লম্বা বিরতির মুখে পড়তে পারে।

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৮৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার চন্দ্রাভিযান প্রকল্প আর্টেমিসের মাহাকাশযান চাঁদে প্রেরণের প্রচেষ্টা লম্বা বিরতির মুখে পড়তে পারে। দ্বিতীয় দফাতেও আর্টেমিস মুন রকেট উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

জ্বালানী লিক করার কারণে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) যানটি উৎক্ষেপণের জন্য শনিবার আবারও চেষ্টা করে ব্যর্থ হয়েছে নাসা।

প্রকৌশলীরা এখন রকেটটি পরিদর্শন করতে চান এবং যেকোনো সম্ভাব্য মেরামতের জন্য রকেটটিকে লঞ্চ প্যাডের পরিবর্তে ওয়ার্কশপে নিতে হতে পারে।

এর ফলে পঞ্চাশ বছর বিরতির পর আবারও চাঁদে মানুষ পাঠানোর উচ্চাভিলাষী কর্মসূচি কয়েক সপ্তাহ পিছিয়ে যেতে পারে।

অক্টোবরের মাঝামাঝি সময়ের আগে সম্ভবত তৃতীয়বার উৎক্ষেপণের চেষ্টা সম্ভব হবে না।

এর আগে ২৯ অগাস্ট কারিগরি ত্রুটির কারণে বহু প্রতীক্ষিত আর্টেমিস ওয়ান রকেটের পরীক্ষামূলক উৎক্ষেপণ শেষ মুহূর্তে স্থগিত করা হয়।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting