এলিট ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাহাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে তৎপরতা শুরু করে।
আন্তজেলা মাদক চোরাচালানের মূল হোতা মাদক সম্রাজ্ঞী লায়লা এবং তার সহচর সহ একটি সংঘবদ্ধ চক্র বহুদিন যাবত অত্র এলাকায় মাদক কারবার এবং অন্যান্য চোরাচালানের কাজ করে আসছে। এই চক্র কে হাতেনাতে ধরার জন্য র্যাব সদর গোয়েন্দা দপ্তর ও র্যাব ৮(মাদারিপুর) ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব গোয়েন্দা দপ্তরের সহযোগিতায়
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে অদ্য ২৬ নভেম্বর ২০২২ইং তারিখ ০৩.৫০ ঘটিকার সময় মাদারীপুর জেলার রাজৈর থানাধীন ০১ নং ওয়ার্ড ঘোষাল কান্দি সাকিনস্থ জনৈক সাইদুল শেখ(৫০), পিতা-হানিফ শেখ এর পরিত্যক্ত বসত বাড়ীর পশ্চিম পাশের এক চালা বিশিষ্ট রান্না ঘরের সামনে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আল আমিন বেপারী(৩৪), পিতা-মৃত অহিদ বেপারী, মাতা-মৃতা জাহানারা বেগম, ২। মাদক সম্রাজ্ঞী লায়লা বেগম(৩০), স্বামী-মোঃ আল আমিন বেপারী, পিতা-মৃত মোতালেব মোল্লা, মাতা-মৃতা খতেজা বেগম, উভয় সাং-ঘোষাল কান্দি, ০১ নং ওয়ার্ড, থানা-রাজৈর, জেলা-মাদারীপুর এবং ৩। বিবেক বৈদ্য(৪০), পিতা- বিরেন বৈদ্য, মাতা- কুসুম বৈদ্য, সাং- জলিরপাড়, ০৭ নং ওয়ার্ড, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জদেরকে গাঁজাসহ হাতে নাতে আটক করে। এসময় আটককৃত আসামীদের নিকট হতে নেশা জাতীয় মাদক ৩৮(আট্রিশ) কেজি গাঁজা এবং মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল এবং ০৩টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন মাদারীপুর জেলার রাজৈর থানাসহ বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। ধৃত আসামীকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার রাজৈর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে মাদারীপুর জেলার রাজৈর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি :- মাহফুজ খান