1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

ঢাকাসহ ৮ জেলায় আঘাত হানতে পারে কালবৈশাখী

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩০ বার পঠিত

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। দুপুর ১টার মধ্যেই দেশের ঢাকাসহ ৮ জেলায় কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। 

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নৌযান চলাচলে সতর্কতা অবলম্বন করা যায়।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting