1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে থাকা সব ফিলিস্তিনিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরে যেতে বলেছে দখলদার ইসরায়েল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

গাজায় ইন্টারনেট বিভ্রাট ও ফোন নেটওয়ার্ক বন্ধ করে দেওয়ায় ফিলিস্তিনিরা তাদের সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেওয়ার বিষয়টি জানতে পারেনি। তারা জানিয়েছেন, তথ্য খুব কম ছিল এবং বেশিরভাগ লোকই তাদের সরিয়ে নেওয়ার সরাসরি আদেশ শুনতে পায়নি।

গাজার উত্তরাঞ্চল থেকে আল জাজিরার সাংবাদিক সাফওয়াত আল-কাহলুত বলেন, বাস্তবিক অর্থে প্রায় ১১ লাখ মানুষের চলাচলের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। তারা কীভাবে চলাফেরা করতে পারে? তাদের যথেষ্ট গাধা নেই, পর্যাপ্ত গাড়ি নেই। সাতদিন ধরে যানবাহন চলাচলের জন্য কোনো জ্বালানি নেই।

আল-কাহলুত বলেন, গত রাত পর্যন্ত মানুষ পান করার জন্য পানি খুঁজে পাচ্ছিল না। এখন তারা কীভাবে বের হবে এবং কোথায় যাবে তা খুঁজতে?

১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আতঙ্কিত, বিভ্রান্ত। তারা কীভাবে সরে যাবে, কীভাবে যাবে, তার কোনো পরিকল্পনা নেই। তারা বুঝতে পারছে না কী করতে হবে। আল-কাহলুত বলেন, এখন আমার সন্তানরা আমাকে জিজ্ঞেস করছে, আমরা কোথায় যাব? আমি বললাম, আমি জানি না।

গাজা সিটি থেকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের মুখপাত্র নেবাল ফারসাখ বলেন, খাবারের কথা ভুলে যান! বিদ্যুতের কথা ভুলে যান! জ্বালানির কথা ভুলে যান! এখন একমাত্র উদ্বেগ হচ্ছে, আপনি যদি বাঁচতে চান পালাতে পারবেন কিনা! জাতিসংঘের আশ্রয়কেন্দ্রগুলোর কী হবে?

গাজার বেসামরিক নাগরিকদের কাছে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের নিজেদের ‘নিরাপত্তার’ জন্য এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। ঘোষণায় বলা হয়েছে, ‘আরেকটি ঘোষণা দেওয়ার পরেই কেবল আপনি গাজা সিটিতে ফিরে আসতে পারবেন।’

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting