1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

হামাসের হামলার নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ সেনা কমান্ডার ইসরায়েলি বিমান হামলায় নিহত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩০৬ বার পঠিত

ইসরায়েলের সেনাবাহিনী আজ শনিবার জানিয়েছে, হামাসের হামলার নেতৃত্বে থাকা জ্যেষ্ঠ সেনা কমান্ডার ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

এই সেনা কমান্ডারের নাম মুরাদ আবু মুরাদ। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তাদের যুদ্ধবিমান যখন হামাসের একটি অভিযানকেন্দ্রে হামলা চালায়, তখন মুরাদ আবু মুরাদ নিহত হন। তবে এ ব্যাপারে হামাস নিশ্চিতভাবে কিছু জানায়নি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, লেবানন সীমান্ত পার হওয়ার চেষ্টা চালানোর সময় ইসরায়েলি বাহিনীর হামলায় আজ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

আল–জাজিরার খবর বলছে, গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের বোমা হামলায় সেখানে কমপক্ষে ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৭২৪ জন শিশু রয়েছে। আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন।

আল–জাজিরার খবর বলছে, টানা এক সপ্তাহ ধরে বিমান হামলার পর এখন ফিলিস্তিনের বিভিন্ন জায়গায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। জেরুজালেমসহ পশ্চিম তীরের দুটি শরণার্থীশিবিরে এসব অভিযান চালানো হয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting