হাসপাতালে হামলার জেরে বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল করা হয়েছে
নিজস্ব প্রতিনিধি
-
প্রকাশের সময় :
বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
-
৩৪৩
বার পঠিত
ইসরায়েল গাজার একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জর্ডানের আম্মানে অন্যান্য নেতাদের মধ্যে একটি শীর্ষ বৈঠক বাতিল করা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি ঘোষণা করেছেন, বুধবার জর্ডানের বাদশাহ আবদুল্লাহ, মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ এল-সিসি এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বাইডেনের শীর্ষ সম্মেলন বাতিল করা হয়েছে। তিনি বলেন, ‘যখন যুদ্ধ ও গণহত্যা বন্ধের সিদ্ধান্ত হবে, শীর্ষ সম্মেলন তখনই অনুষ্ঠিত হবে।
এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন
এই বিভাগের আরও খবর