1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ

নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি-ইসি সাক্ষাতের সময় ৪দিন পেছালো

Moniruzzaman
  • প্রকাশের সময় : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৮১ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশন (ইসি) সাক্ষাতের সময়সূচি পিছিয়েছে। প্রথমে ৫ নভেম্বর সাক্ষাতের সময় থাকলেও আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) সাক্ষাতের নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দফতর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কয়েক দিনের মধ্যেই ঘোষণা করা হবে তফসিল। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে ইসি।

সংবিধান অনুযায়ী, গত ১ নভেম্বর সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে। আগামী ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। ইতিমধ্যে ৩০০ আসনের ভোটার তালিকাও হালনাগাদ করেছে ইসি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting