1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৮ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫২৮ বার পঠিত

চট্টগ্রাম মহানগরী ও ফেনীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি কিশোর গ্যাং গ্রুপের প্রধানসহ ২৮ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। ২৮ ফেব্রুয়ারি বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এরমধ্যে ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকা থেকে এসডিকে গ্রুপের প্রধান রাব্বিসহ তিন জনকে কে গ্রেপ্তার করে র‌্যাব।

অন্যদিকে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাবলিক স্কুল এন্ড কলেজ এলাকা থেকে নুরু গ্রুপের ৬ জন সদস্য , আমিন কলোনী এলাকা থেকে রশিদ গ্রুপের প্রধানসহ ৫ জনকে গ্রেপ্তার করে র‍্যাব।

এছাড়া পাহাড়তলী থানার সাগরিকা মোড় এলাকা থেকে সাদ্দাম গ্রুপের প্রধানসহ ৬ জন , সর্বমোট মোট ২৮ জনকে কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, এই কিশোর গ্যাং গুলো চট্টগ্রাম নগরী ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting