1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ

এমবাপ্পের পেনাল্টি মিস, ১৫ বছর পর রিয়ালকে হারালো লিভারপুল

হাসুরুল হাসু
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৬২৭ বার পঠিত

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উচ্ছ্বাসের কমতি ছিল না রিয়াল মাদ্রিদ সমর্থকদের। তবে রিয়ালে এসে এখনও নিজের ছায়া হয়ে রয়েছেন এই ফরাসি তারকা। চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে করেছে পেনাল্টি মিস। আর সেটা কাজে লাগিয়ে ১৫ বছর পর লস ব্লাঙ্কোদের বিপক্ষে জয় পেয়েছে লিভারপুল। রিয়ালকে ২-০ গোলে হারিয়েছে ইংলিশ জায়ান্টরা।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারায় লিভারপুল। স্কোর লাইনটা ভিন্ন হতে পারতো, যদি না পেনাল্টি মিস হতো। রিয়ালের হয়ে পেনাল্টি মিস করেছেন কিলিয়ান এমবাপে এবং লিভারপুলের হয়ে মোহাম্মদ সালাহ।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৭ম মিনিটে অ্যানফিল্ডকে উল্লাসে ভাসান ম্যাক অ্যালিস্টার। বক্সে ঢুকে ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে বল জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার। ৫৯তম মিনিটে পেনাল্টি থেকে এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার। ৬৯তম মিনিটে লিভারপুলও পেনাল্টি পেয়েছিল, কিন্তু মোহাম্মদ সালাহ গোল করতে ব্যর্থ হন। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান হাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড।

রিয়ালের বিপক্ষে লিভারপুলের সর্বশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। ২০০৯ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে তারা ৪-০ গোলে জিতেছিল।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting