1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক দুটি দুর্ঘটনায় ৪ জন নিহত

Moniruzzaman
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশায় পৃথক দুটি দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও ২১ জন। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ও আজ শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে এই দুটি দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী জানন, শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি অজ্ঞাত যানের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাসের হেলপার ও সুপারভাইজার নিহত হন। এ সময় আহত হন পাঁচজন। ঘাতক বাস আটক আছে। সামনের অজ্ঞাত যানটি চিহ্নিত করা যায়নি। কুয়াচ্ছন্ন মহাসড়কে হাসাড়া যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনায় নিহতরা হলেন: বাসের হেলপার ঝিনাইদহের মো. রাকিব (২৫) এবং সুপারভাইজার চুয়াডাঙ্গার মো. সবুজ (৩৫)।

গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে ঘন কুয়াশায় এই এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলীতে দাঁড়িয়ে থাকা মাওয়াগামী কাভার্ডভ্যানে পেছনে যাত্রীবাহী আব্দুল্লাহ পরিবহনের মিনি বাসের ধাক্কায় বাসের হেল্পার জীবন শেখ ও যাত্রী রায়হান নিহত হন। এই ঘটনায় কমপক্ষে ১০ যাত্রী আহত হন।

ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি । তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting