1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

জাতীয় কবির নাতি বাবুল কাজী মারা গেছেন

Tm azim
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পঠিত

অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯)। বাবুল কাজী পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী ছিলেন। তিনি বনানীতে স্ত্রী কাজী নাদীরা ফারজানা ও দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকতেন।

আজ রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রতিষ্ঠানের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শনিবার ভোর পাঁচটার দিকে রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতরভাবে দগ্ধ হন কাজী বাবুল। সকাল পৌনে ৭টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বাবুল কাজীর চিকিৎসায় গতকাল শনিবার চিকিৎসক মারুফুল ইসলামকে প্রধান করে ১৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে বাবুল কাজীকে ‘লাইফ সাপোর্টে’ নেওয়া হয়।

বাবুল কাজীর শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আজ বিকেল সাড়ে পাঁচটায় মারা যান।

বাবুল কাজীর বোন খিলখিল কাজী বলেন, বাবুল কাজীর মরদেহ বার্ন ইনস্টিটিউট থেকে আজ রাতে গুলশানের আজাদ মসজিদে নেওয়া হচ্ছে। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে বাবুল কাজীর বনানীর বাড়িতে। আগামীকাল সোমবার বাদ জোহর গুলশানের সোসাইটি মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে বাবুল কাজীকে।

উল্লেখ্য, স্বাধীনতার পরপর কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে আনার সময় পরিবারের সঙ্গে এসেছিলেন বাবুল কাজী। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ছেলে আবৃত্তিকার কাজী সব্যসাচীর ছোট সন্তান। বাবুল কাজীর বড় দুই বোন খিলখিল কাজী ও মিষ্টি কাজী।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting