1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষে আলমগীর হোসেন আলম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান জাকির হাসান রাতুলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।

এলাকাবাসীর ভাষ্য, তারা দুইজনই নৌকার প্রার্থী হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। রোববার ভোরে তাদের অনুসারীরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে আহত আলমগীর হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আলী আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে চেয়ারম্যান জাকির হাসান রাতুলের ভাষ্য, ‘সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। গতকাল রাত থেকে তার গ্রুপের সঙ্গে যুবদল নেতাদের সংঘর্ষ চলছে। আমি এর সঙ্গে জড়িত নই।’

রায়পুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, ‘সংঘর্ষের খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।’

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা বলেন, ‘দুর্গম নদীপথ হওয়ায় পুলিশ সকাল সাড়ে ১১টা পর্যন্ত মূল ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।’

সংঘর্ষের পর এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই মুহূর্তে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting