1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

কুড়িগ্রামে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার পঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সবকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়েছেন।

স্থানীয়রা জানান, আহসান এন্টারপ্রাইজের একটি বাস ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ডে তাদের সিটের খুঁটি ভেঙে যাওয়ায় মিস্ত্রি দিয়ে ঝালাইয়ের কাজ করছিল। একপর্যায়ে হঠাৎ বাসটিতে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে ফোন দিলে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ততক্ষণেই আগুনে বাসের বেশির ভাগ ছিট পুড়ে ছাই হয়ে যায়।

আহসান এন্টারপ্রাইজের বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম বলেন, বাসটির সিটের খুটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি ঝালাই করছিল। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সিটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রূপান্তরিত হয়ে বাসে আগুন লেগেছে। এতে বাসটির সব কয়টি সিট পুড়ে গেছে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ডাক্টরসহ মিস্ত্রি ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। এ সময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting