1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

রাঙামাটি কাউখালীতে তৃতীয় লিঙ্গের হিজড়া শিলাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের নিজ বাসা থেকে তার গলাকাটা মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত হিজড়া শিলার বাবার বাড়ি চট্টগ্রাম হাটহাজারিতে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, হিজড়া শিলা তৃতীয় লিঙ্গের হওয়াতে চট্টগ্রাম হাটহাজারী বাবার বাড়ি হওয়ার পরও নিজ বাড়িতে থাকতেন না। দীর্ঘ অনেক বছর ধরে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে বসবাস করতেন। শিলা উপজেলার তৃতীয় লিঙ্গের লিডার হিসেবে পরিচিত ছিলো। উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে জীবিকা নির্বাহ করতেন। তবে গত চার বছর আগে আগে শিলা সার্জারি করে শারীরিক পরিবর্তন ঘটানোর পর থেকে সে আরেক হিজড়াকে টাকা উত্তোলনের দায়িত্ব দিয়ে বিভিন্ন রকম স্টেজ শো করতেন বলে জানা গেছে।

শিলা সার্জারী করে শারীরিক পরিবর্তন করানোর পর স্থানীয় এক ছেলেকে বিয়ে করেন কিন্তু ছেলেটি মাদকাসক্ত হওয়ায় বনিবনা না হওয়াতে সেটি ডিভোর্সের জন্য আদালত অবধি গড়ায়। এরপর থেকে মাঝে মাঝে সেই স্বামী আসতেন বাসায়।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার রাতে অপরিচিত ৫ লোককে বাসায় ডুকতে দেখেন তবে তারা কখন বের হয়েছে সেটা কেউ দেখিনি। সোমবার বিকালে তার বাড়ির পাশে থাকা আরেক হিজড়া তার কোন সাড়া শব্দ না পেয়ে সবাইকে খবর দেয়, এর পর সবাই দরজা খুলে দেখতে পাই তার গলাকাটা লাশ বিছানাতে পড়ে আছে। পরে পুলিশ কে খবর দিলে গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, শিলা নামে এক তৃতীয় লিঙ্গের হিজড়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। আমরা বেশ কিছু আলামত জব্দ করেছি।

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে রাতে হিজড়া শিলার বাসাতে মাদকের আড্ডা হচ্ছিলো। প্রাথমিক তদন্ত ও আইনি কাজ শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting