1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে

শরীফ সুলতান রুমি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ বার পঠিত

কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে স্যোশাল মিডিয়ায় এক স্ট্যাটাসে এ অভিযোগ করেছেন তিনি নিজেই।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর খেপুপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইলিয়াস।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নেয় এবং সাড়ে রাত ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এসময় ফায়ার সার্ভিসের কার্যক্রমে সার্বিক সহায়তা করে পুলিশ।

কনটেন্ট ক্রিয়েটর কাফি এ অগ্নিকাণ্ডকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন । কাফি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানান, ‘মধ্যরাতে আমার ঘর-রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। কিন্তু নিরাপত্তা পাইনি।

এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা মো. এ বি এম হাবিবুর রহমান বলেন, ‘আমাদের ঘরটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের প্রাণে মারার জন্যই এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমরা এর তদন্তপূর্বক বিচার চাই। যে যার মত করে দরজা ভেঙে বের হয়েছি। কিছু নাই। সব শেষ হয়ে গেছে।’

উল্লেখ্য, নুরুজ্জামান কাফির বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজ পাড়া দ্বীন এ এলাহি দাখিল মাদরাসার সুপার। তারা দুই ভাই। তিনি করোনার সময় মশার কয়েল ও প্রাক্তনকে নিয়ে করা কনটেন্টে ভাইরাল হন।
অমর একুশে বইমেলা-২০২৫ এ কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting