1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

চট্টগ্রামে আগুনে পুড়ল প্লাস্টিক পণ্যের গুদাম

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পঠিত

চট্টগ্রাম নগরের হালিশহরের মুন্সিপাড়ায় প্লাস্টিক পণ্যের (ক্যারেট) একটি গুদাম আগুনে পুড়ে গেছে। আগুনে গুদামের পাশের আবাসিক ভবনের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ) সন্ধ্যায় ওই এলাকার একটি ভবনের নিচতলায় অবস্থিত গুদামটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত সাড়ে ৯টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুন লাগার পর জনমনে আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে ভবনটির ওপর তলার এবং আশপাশের ভবনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, পটকা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন প্লাস্টিকের ক্যারেটের স্তূপে ছড়িয়ে পড়ে। এতে প্লাস্টিক ক্যারেটের গুদাম ও পাশের সাততলা ভবনের পাঁচটি ফ্লোর আংশিক পুড়ে যায়। এ ঘটনায় আনুমানিক ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting