1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

পল্টনে ছিনতাইকারীকে হাতেনাতে ধরল পুলিশ

Moniruzzaman
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯৯ বার পঠিত

রাজধানীর পল্টন এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে মোটরসাইকেলসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তানভীর আহম্মেদ নিজাম (৩১) নামের এ যুবকের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পল্টন মডেল থানাধীন ভিআইপি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে করে পল্টন মডেল থানা এলাকার ভিআইপি রোডে ছিনতাই করছেন। এমন তথ্যের ভিত্তিতে থানার টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তানভীর আহম্মেদ নিজামকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যান।

গ্রেফতার নিজাম পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি পল্টন ও আশপাশের এলাকায় ছিনতাই করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় অস্ত্র আইনে ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। গ্রেফতার তানভীর আহম্মেদ নিজামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিসি তালেবুর রহমান।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting