ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্বশ্বান ঘাট এলাকা থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তিনি পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা বলে জানা গেছে। বাকি দু’জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ঝিনাইদহ অতিরিক্তি পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, তারা লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। সেখানে ৩ জনের গুলিবৃদ্ধ দেখতে পান। তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই মুহুর্তে বিস্তারিত বলা যাচ্ছে না বলে তিনি জানান।