1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ

মাদারীপুরে ড্রেজার ব্যবসা ও আধিপত্য নিয়ে ট্রিপল মার্ডার,আহত ৪

মাহফুজ খান
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২০১ বার পঠিত

মাদারীপুরে ড্রেজার ব্যবসায় বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মসজিদের মধ্যে ঢুকে দুই ভাইসহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এস সময় গুরতর আহত চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

এদিকে নিহত দুই ভাইয়ের বসতঘরেও ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত ওই দুই ভাই হলেন আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫) ও সাইফুল ইসলাম (৩০)। দুজনই সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের সরদার বাড়ি এলাকার আজিবর সরদারের ছেলে। নিহত সাইফুল খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
ঢাকায় চিকিৎসা অবস্থায় পলাশ সরদার(১৭) নামে আরও একজনের মৃত্যু হয়েছে, মোট মৃতের সংখ্যা তিনজন।

এ ঘটনায় গুরতর আহত চারজন তাজেল হাওলাদার (১৮) ও অলিল সরদারকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত চারজনের মধ্যে অলিল সরদার নিহত দুজনের বড় ভাই।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting