1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ

পাহারাদারকে হত্যা করে গরু লুট: নেত্রকোণায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় একটি খামারের পাহারাদারকে হত্যা করে গরু লুটের ঘটনায় যুবদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের তিন দিন আগেই যুবদলের ওই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল সোমবার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নেত্রকোণার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে নেত্রকোণার পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- দুর্গাপুরের রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮), মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২) ও আব্দুল কাদেরের ছেলে আব্দুল আউয়াল (৩২)। এদের মধ্যে আব্দুল আউয়াল উপজেলার কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ছিলেন। গত ৭ মার্চ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, হত্যা ও ডাকাতিতে ৬ থেকে ৭ জন অংশ নেন। তারা পাহারাদার জয়নাল উদ্দিনকে খামারের সিমেন্টের খুঁটির সঙ্গে হাত, গলায় কালো ফিতা এবং মুখ গামছা দিয়ে বেঁধে শ্বাসরোধে হত্যা করেন। পরে খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যান। বাকিদের গ্রেপ্তার, গরুগুলো উদ্ধারে অভিযান চলছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting