1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

বেনাপোলে চোরাকারবারিদের ধরতে গিয়ে দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

যশোরের বেনাপোলে মাদকবিরোধী অভিযানে সময় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিজিবি সদস্য মোজাম্মেল হোসেন। এসময় আরও এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনার অধীনস্থ ২১ বিজিবি বেনাপোল পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক বিজিবির সিপাহী ছিলেন। আহত হয়েছেন হাবিলদার দেলোয়ার হোসেন (৩৮)। তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোলের পুটখালী ক্যাম্পের কর্মরত ছিলেন।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ জানান, রাত ৮টার দিকে একদল চোরাকারবারি পুটখালী সীমান্ত থেকে মালামাল নিয়ে বারোপোতা বাজারের দিকে যাওয়ার সময় বিজিবির নিয়মিত টহল দলের সদস্যরা মোটরসাইকেল যোগে চোরাকারবারিদের ধাওয়া করেন। মোটরসাইকেলের দ্রুতগতির কারণে রাস্তার পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে দুই বিজিবি সদস্য আহত হন। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবির সিপাহী মোজাম্মেল হককে মৃত ঘোষনা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাহাফুজুর রহমান জানান, রাত সাড়ে ৮টার দিকে দুই বিজিবি সদস্যকে গুরুতর জখম অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন অন্যান্য বিজিবি সদস্যরা। এসময় পরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আসার আগেই বিজিবি সৈনিক মোজাম্মেল হোসেন অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting