1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ১৪ দফা প্রস্তাব

ইসরায়েলে বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে শুক্রবার (২১ মার্চ) ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রকে তারা বাঁধা দিয়েছে।

গত সপ্তাহে ইয়েমেনে হামলা চালায় মার্কিন বাহিনী। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেয়ার পর থেকে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান এটি। ওই হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। মার্কিন হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলকে লক্ষ্য করে আক্রমণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে যোদ্ধারা।

ইসরায়েলের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে এই গ্রুপের তৃতীয় হামলা। দলটির সামরিক মুখপাত্র প্রমাণ না দিয়েই বলেছেন যে, হুতিরা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে হামলা চালিয়েছিল।

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা শতাধিক জাহাজে হামলা চালিয়েছে। গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে এই হামলা বলে উল্লেখ করেছে যোদ্ধারা।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting