1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

সুনামগন্জের শান্তিগঞ্জে পরিবারের সাথে ঈদ করতে এসে প্রাণ গেল সুমাইয়ার

মোছাদ্দিক আহম্মদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত

দিন যত বাড়ছে শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে। সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় নূর পরিবহনের বাসের চাপায় সুমাইয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) ভোরের দিকে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আহসানমারা ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া জয়কলস নোয়াগাঁও গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে পরিবারের সাথে ঈদ উদযাপনের জন্য মা-বাবার সাথে ঢাকা থেকে বাড়ি ফেরে শিশু সুমাইয়া। পড়ে আহসানমারা ব্রীজ সংলগ্ন নোয়াগাঁও এলাকায় রাস্তা পারাপারের সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১১৬৯৮) একটি বাসের চাপায় সড়কেই প্রাণ যায় তার৷

এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ছুটে আসি এবং স্থানীয়দের সহায়তায় সুমাইয়ার মরদেহ উদ্ধার করা হয়। জানাযায়, শিশু সুমাইয়া পরিবারের সাথে ঈদ করতে এসে বাস চাপায় নিহত হয়েছে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting