1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ

দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু

Moniruzzaman
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

রাজধানীর মতিঝিল থানা দক্ষিণ কমলাপুর এলাকার একটি বাসায় দেবরের ছুরিকাঘাতে ভাবি মোছা. আয়েশা খানম মনির (৪৫) মৃত্যু হয়েছে। আজ রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের আরেক দেবর মো. আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর তাদের নিজেরদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তার বড় ভাই, ভাবি আয়শা খানম মনি ও তাদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়েশা। এসময় বাড়ির সামনেই মেঝ দেবর মাসুদ হাওলাদার (৪৭) হঠাৎ করে আয়েশাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। এক পর্যায়ে আয়েশা মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যান।

পরিবারের সদস্যদের উদ্ধৃত্তি দিয়ে পুলিশ জানায়, নিহত আয়েশার স্বামী নাসির উদ্দিন মামুন একটি ব্যাংকে পিয়ন পদে চাকরি করেন। তাদের মেয়ে মিথিলা (২২) সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী এবং ছেলে মাহদি হাসান মাফি (১৯) বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী।

নিহতের ছেলে মাহাদি হাসান বলেন, আমার চাচা মাসুদ হাওলাদার গেন্ডারিয়ার একটি সরকারি কলেজের শিক্ষকতা করেন। সকালে বাসার গেটের সামনে মা দাঁড়িয়ে ছিলেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই চাচা মাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting