1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ

ঢাবিতে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থীর পরিচয় মিলেছে। নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রদল নেতার বাড়ি সিরাজগঞ্জে।

বিএনপি মিডিয়া সেল থেকে দেওয়া এক পোস্টেও সাম্যর পরিচয় জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি জানান, রাতে সহপাঠীরা সাম্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালটির জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ঘটনার সময় সাম্যর সঙ্গে থাকা ঢাবির ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী রাফি বলেন, আমরা উদ্যান থেকে বের হচ্ছিলাম। বের হওয়ার সময় আমাদের বাইকে ধাক্কা লাগে। সেখান থেকে তাদের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। সাম্য কিছুটা অন্ধকারে ছিল, হঠাৎ সাম্য চিৎকার করলে আমরা গিয়ে দেখি রক্ত ঝড়ছে। তারা ৭-৮ জনের বেশি ছিল, আমরা ছিলাম তিনজন।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, একটি হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting