1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

ইরানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ শুরু করলো ভারত

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪৪৮ বার পঠিত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ইরানে আটকেপড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন সিন্ধু’ নামে একটি বিশেষ কর্মসূচি শুরু করেছে ভারত সরকার। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, “ইরান আর ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের কারণে ক্রমাগত পরিস্থিতির অবনতি হওয়াতে ভারত সরকার গত কয়েকদিন ধরেই নানা পদক্ষেপ নিচ্ছে।

মূলত ইরানে ভারতীয় নাগরিকদের নিরাপত্তার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “প্রথম পদক্ষেপ হিসাবে ভারতীয় দূতাবাস ১১০ জন ভারতীয় ছাত্রছাত্রীকে ইরানের উত্তরাঞ্চল থেকে সরিয়ে এনে নিরাপদে আর্মেনিয়ার সীমান্ত পার করিয়ে দিয়েছে ১৭ জুন।

“ওই শিক্ষার্থীরা সড়কপথে আর্মেনিয়ার রাজধানী ইয়েরাভানে পৌঁছেছেন। ইরান আর আর্মেনিয়ায় আমাদের দূতাবাস পুরো প্রক্রিয়াটি তদারকি করেছে।”

দিল্লি থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই ছাত্রছাত্রীরা ইয়েরাভান থেকে একটি বিশেষ বিমানে দিল্লির দিকে রওনা হয়েছেন এবং বৃহস্পতিবার ভোরের দিকে তারা দিল্লিতে পৌঁছাবেন।

এর আগে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে একইভাবে বহু ভারতীয় ছাত্রছাত্রীকে ইউক্রেন থেকে ফিরিয়ে এনেছিল ভারত সরকার।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting