1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ

চলচিত্র অভিনেতা ডিপজলের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৭ বার পঠিত

এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুইজনকে আসামি করে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার (৩৫) নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার অপর আসামি ডিপজলের পিএস মো. ফয়সাল।

আইনজীবী আরও বলেন, বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগের বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting