1. admin@newsupdate24-7.com : admin :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

চট্টগ্রামে বৃদ্ধের চুরি যাওয়া স্বর্ণালঙ্কারসহ ব্যাগ এনে দিলো পুলিশ

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ মোড় এলাকায় চুরির ঘটনায় নুর হোসেন কালু (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার নুর হোসেন কালু বাঁশখালীর জলদী সরল বাজার এলাকার মৃত ফতেহ মাহমুদের ছেলে।

পুলিশ জানায়, গত ৭ জুলাই বিকেলে বাকলিয়া থানার শহীদ বশরুজ্জামান গোলচত্বর এলাকায় স্বপ্না রানী ধর (৫৮) নামের এক নারী সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে মোবাইলে কথা বলার সময় তার সঙ্গে থাকা কাপড়ের ব্যাগটি চুরি হয়ে যায়। ব্যাগে ছিল স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ অর্থ ও শাড়ি ,সব মিলিয়ে যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

ঘটনার পরপরই স্বপ্না রানী বাকলিয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাতেই ঘটনার মূল হোতা নুর হোসেন কালু (৩১)-কে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও চুরির অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নূরে আল মাহমুদ জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা নুর হোসেন কালুকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া স্বীকারোক্তি ও বাদীর শনাক্ত অনুযায়ী, কালুর বাসা থেকে ৭ দশমিক ৩ ভরি স্বর্ণালংকার, ১টি স্মার্টফোন, নগদ টাকা, শাড়িসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ১২ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।

 

 

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting