1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ

খুলনায় গুলি করে ও রগ কেটে সেই সাবেক যুবদল নেতাকে হত্যা

উশ্বাস খান
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার বেলা দেড়টার দিকে মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বরপাশা এলাকার ওই নেতার নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ওই নেতার নাম মাহবুবুর রহমান মোল্লা (৩৮)। তিনি দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি।

পুলিশ জানায়, জুম্মার নামাজ পড়তে মাহাবুব মোল্লা বাসা থেকে বের হয়। এ সময় তার বাড়ির সামনেই একটি মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্তকারী এসে মাহবুবের মাথায় গুলি করে। রাস্তায় লুটিয়ে পড়লে তার পায়ের রগ কেটে সন্ত্রীরা পালিয়ে যায়।

স্থানীয়রা মাহাবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘মোটরসাইকেলে আসা তিনজনের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা মাহবুবুর রহমানের ওপর এলোপাতাড়ি গুলি করেন। আমরা ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা পেয়েছি। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুলি লাগে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য রগও কেটে দেওয়া হয়েছে।’

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting