1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ

শেখ হাসিনার আইনজীবী হতে আবেদন, ট্রাইব্যুনাল বললেন এখন সুযোগ নেই

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮০৪ বার পঠিত

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আবেদন করেছেন আলোচিত-সমালোচিত আইনজীবী জেড আই খান পান্না।

মঙ্গলবার (১২ আগস্ট) বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করেন জেড আই খান পান্না। তার পক্ষে আবেদন করেন আইনজীবী নাজনীন নাহার।

নানা কারণে এই সময়ের সবচেয়ে আলোচিত আইনজীবী জেড আই খান পান্না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় বেশ কয়েকজন আসামির পক্ষে আইনজীবী হিসেবে লড়ছেন তিনি। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন শেখ হাসিনা,আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে ঠিক সেসময় পলাতক শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করে বসলেন পান্না।

পান্নার এমন আবেদনে হতবাক ট্রাইব্যুনাল। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে ট্রাইব্যুনাল বলেন, ট্রেন ছেড়ে যাওয়ার পর স্টেশন মাস্টারকে বলে ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই। পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরও শেখ হাসিনা হাজির হননি, অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয়া হয়েছে। এখন নতুন করে আইনজীবী দেয়ার আইনি সুযোগ নেই।

ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, বিচারকে প্রশ্নবিদ্ধ করতেই পান্নার এমন অপতৎপরতা। 

গত ২৫ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৮-এর সাবেক বিশেষ পিপি আইনজীবী আমির হোসেনকে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী (স্টেট ডিফেন্স) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। তিনি এরই মধ্যে কয়েকদিন শেখ হাসিনার পক্ষে শুনানি করেছেন।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting