1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ

হংকং চায়নার বিরুদ্বে ম্যাচ খেলতে ঢাকায় হামজা

নিউজ আপডেট ২৪ ,অনলাইন
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ বার পঠিত

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে আগেই ডাক পড়েছিল হামজা দেওয়ান চৌধুরির। সেলক্ষ্যে আজ (সোমবার) সকাল ১১টায় ঢাকায় পা রাখেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশের এই তারকা মিডফিল্ডার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে হোটেল পৌঁছাতে দুপুর ১২টা। সামান্য বিশ্রাম নিয়েই বিকেল ৫টায় হামজা চৌধুরি অনুশীলনে হাজির। 

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৩ সেকেন্ডের একটি ভিডিও বানিয়েছে। সেই ভিডিও বার্তার ক্যাপশনে বাফুফে দিয়েছে, ‘হামজা চৌধুরীর দারুণ লাগছে। ভক্ত-সমর্থকদের ভালোবাসা-সমর্থনে মুগ্ধ তিনি।’ ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা আল্লাহ আমরা সফল হবো। ৯ তারিখ হংকংয়ের বিপক্ষে খেলতে নামব। ইনশা আল্লাহ সবাই আমাদের সমর্থন করবেন।’

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting