1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ

পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩৪ বার পঠিত

বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বাবা-মা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) ক্যাটরিনা তাদের পুত্রসন্তানকে জন্ম দেন। এই সুখবর নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।

পোস্টে তাঁরা লিখেছেন, ‘আমাদের জীবনে এসেছে অপরিসীম আনন্দ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’ বাবা-মা হওয়ার এই আনন্দঘন মুহূর্তে সবার দোয়া ও ভালোবাসা চেয়েছেন ক্যাটরিনা ও ভিকি।

গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে দম্পতি জানিয়েছিলেন, তাঁরা প্রথম সন্তানের প্রত্যাশায় রয়েছেন। সেই ঘোষণার পর থেকেই বলিউডজুড়ে চলছিল নানা জল্পনা—কবে আসছে ‘ভিকি–ক্যাট’ দম্পতির ঘরে নতুন অতিথি।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting