1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনামঃ

সাভারে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত

সাভারে কালাম মিয়া ৩৫) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তার মরদেহের মুখমণ্ডলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (১৫ মার্চ) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর এলাকার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত কালাম মিয়া ফরিদপুর জেলার বোয়ালমারি থানার ডহরনগর গ্রামের সাইদ মিনার ছেলে। তিনি সাভারের মজিদপুর এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, নিহত কালাম সাভারের মজিদপুর এলাকায় ল্যাবজোন হাসপাতালের গলিতে মুদি দোকান পরিচালনা করতেন। তিনি শনিবার রাতে দোকান বন্ধ করে আর বাসায় ফেরেননি। পরে স্থানীয়রা সকালে পাশের একটি মাঠ থেকে তার মরদেহ দেখতে পায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। রাতের কোনো এক সময় ওই দোকানিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting