1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

নিউজ আপডেট ২৪,অনলাইন
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পঠিত

বগুড়ার সান্তাহার জংশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর সান্তাহারের পরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে ২ শতাধিক। 

আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।এরফলে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ফিরতি যাত্রার কারণে ট্রেনের ভেতরে তিল ধারণের ঠাঁই ছিল না এবং ট্রেনের ছাদেও শত শত মানুষ অবস্থান করছিলেন। বগিগুলো লাইনচ্যুত হয়ে হেলে পড়ায় ছাদ থেকে অনেক যাত্রী ছিটকে নিচে পড়ে যান। এতে বেশ কিছু যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, ‘নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুসময় পরেই ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় ছাদ থেকে পড়ে অনেকে আহত হয়েছেন। বগিগুলো উদ্ধারের জন্য কাজ চলছে।’

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting