1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড

নিউজ আপডেট ২৪ অনলাইন
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত

বাগেরহাটে কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র গত মাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড গড়েছে। এপ্রিল মাসজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুতের আকাশচুম্বী চাহিদার মধ্যে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি ৭৬০ মিলিয়ন ইউনিটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করেছে। যা সারাদেশের বিদ্যুৎ উৎপাদনের ৯ শতাংশেরও বেশি।  

আজ (রোববার, ৩ মে) দুপুরে বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রমানাথ পূজারী এ তথ্য নিশ্চিত বলেন, কয়লা সংকট না থাকায় ১৩২০ মেগাওয়াট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট সর্বোচ্চ চাহিদার সময়ে প্রায় পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করেছে।

এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনায় আমাদের শক্তিশালী ডিজাইন এবং টিমের নিরলস প্রচেষ্টারই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। এই সাফল্য আমাদের কঠোর পরিচালন পদ্ধতি এবং দুই দেশের মধ্যকার সব সহযোগিতার একটি অনন্য নিদর্শনের বার্তা দেয়। আগামীতেও বিদ্যুৎ উৎপাদনের এই ধারা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting