1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

অবতরণের পরপরই ভারতীয় বিমানে আগুন, ৪৮ ঘণ্টায় তৃতীয় দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পঠিত

একের পর এক নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। হংকং থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানটির অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

আজ মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার এআই-৩১৫ ফ্লাইটটি অবতরণের পরপরই এপিইউতে আগুন ধরে যায় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।

এটি গত ৪৮ ঘণ্টার মধ্যে এয়ার ইন্ডিয়ার তৃতীয় দুর্ঘটনা। খবর এনডিটির।

দেশটির এই বিমান সংস্থা বলেছে, যাত্রীরা বিমান থেকে নামার সময়ই আগুন ধরে যায়। তবে বিমানের সব আরোহী ও কেবিন ক্রু নিরাপদে বেরিয়ে আসেন। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ফায়ার সিস্টেমে আগুন শনাক্ত হওয়ার পরপর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এপিইউ। এয়ার ইন্ডিয়া বলেছে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুই ইঞ্জিনবিশিষ্ট এয়ারবাস এ৩২১ বিমানের ‘কিছু ক্ষতি’ হয়েছে। এই ঘটনা তদন্তে ইতোমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

বিমানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনাটি ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালককে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমানে এমন এক সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, যখন দেশটিতে এই বিমান সংস্থার বিমানের বেশ কিছু দুর্ঘটনা ঘিরে ব্যাপক সমালোচনা চলছে।

গত ৪৮ ঘন্টায় এয়ার ইন্ডিয়ার বহরে থাকা বিমানে অন্তত তিনটি দুর্ঘটনা ঘটেছে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে। সোমবার এয়ার ইন্ডিয়ার কোচি থেকে মুম্বাইগামী একটি ফ্লাইট অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের কাঠামো ও রানওয়ের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

একই দিন দিল্লি থেকে কলকাতাগামী একটি ফ্লাইট উড্ডয়নের সময় ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে ছুটছিল। পরে শেষ মুহূর্তে ওই ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়। প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জানানো হয়েছে।

গতকাল সোমবার দেশটির বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলিধর মোহল সংসদে বলেন, গত ছয় মাসে পাঁচটি নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় এয়ার ইন্ডিয়া ৯টি নোটিশ পেয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting