রবিবার ২২/১০/২৩ খ্রিষ্টাব্দে সকাল ১১.০০টায় হোমনা উপজেলা ওলামা ও আইম্মা পরিষদের উদ্যোগে, হোমনা বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেখ রাসেল স্টেডিয়ামে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিবাদ সভায়, হোমনা উপজেলা ওলামা মশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুফতি নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা তাজুল ইসলাম,শায়েখ মুফতি মাওলানা তাজুল ইসলাম, মাওলানা বাহাউদ্দীন, মাওলানা মো. মোত্তালিব,মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে দাবী জানিয়ে বলেন অবিলম্বে ইজরাইলী হামলা বন্ধ করতে হবে, ফিলিস্তিনি বন্ধীদের নিরশর্তে মুক্তি করতে হবে এবং ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশ থেকে সাময়িক ও আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে।
বিক্ষোভ প্রতিবাদ মিছিলে স্লোগান দেন বিশ্বের মুসলিম এক হও, গাজা স্বাধীন হোক ফিলিস্তিন স্বাধীন হোক, আল আক্বসা আমাদের, সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইল নিপাত যাক এবং ইসরাইলি পন্য বয়কট সহ এসব শ্লোগানে বিক্ষোভ ও সমাবেশ করেছে তাওহীদ জনতা।
এতে উপজেলার আলেম ওলামাসহ সর্বস্তরের মুসলিম জনগণ অংশ গ্রহণ করেন।