1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনামঃ

আজ বরিশাল মেট্রো পলিটন পুলিশ কার্যালয় বিপিএম ,পিপিএম পদক প্রদান করেন

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ১১৬৩ বার পঠিত

আজ ২১ আগস্ট ২০২২ খ্রিঃ সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে এই পদক প্রদান করা হয়।


বিপিএম, পিপিএম পদকে ভূষিতদের পদক প্রদান করলেন পুলিশ কমিশনার বিএমপি।

অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক, পিপিএম (সেবা)-২০২০ এ ভূষিত বিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপস এন্ড প্রসিকিউশন) জনাব রাসেল এবং বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-২০২১ এ ভূষিত পুলিশ পরিদর্শক নিরস্ত্র, কেন্দ্রীয় রিজার্ভ অফিস জনাব হোসনেয়ারা খানমকে পদক প্রদান করলেন পুলিশ কমিশনার বিএমপি জনাব মোঃ সাইফুল ইসলাম, বিপিএম-বার।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স জনাব সঞ্জয় কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন জনাব মােহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর জনাব মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস জনাব মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) জনাব খান মুহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting