1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

আহতদের দেখতে যাওয়া দয়া করে আজকের জন্য বন্ধ করুন

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর দগ্ধ ও আহতদের দেখতে হাসপাতালে রাজনৈতিক নেতাদের ভিড় প্রসঙ্গে উদ্বেগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এই ধরনের পরিদর্শন অজান্তেই চিকিৎসাধীন কারো মৃত্যুর কারণও হতে পারে।

আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি লিখেছেন, বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, নেতাকর্মীদের নিয়ে হাসপাতালে দগ্ধ আহতদের দেখতে যাওয়া আজকের জন্য দয়া করে বন্ধ করুন। আপনি হয়তো জানেন না আপনার অজান্তে এই পরিদর্শন কারো মৃত্যুর কারণও হতে পারে। প্লিজ।

এদিন দুপুরের পর ভয়াবহ বিমান দুর্ঘটনার পর থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে আহতদের আনা হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন স্ট্যাটাস দিয়ে সারজিস আলম এই মানবিক আবেদন জানান।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting