1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ

ইডেন কলেজের ছাত্রলীগের সহসভাপতি সাধারণ সম্পাদক সহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন।

হাসুরুল ইসলাম হাসু
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫১ বার পঠিত

ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক মোছা. রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে রুম থেকে টেনে-হিঁচড়ে বের করে নির্যাতনের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলার আবেদন করেন তিনি।

বাদীপক্ষের আইনজীবী নূর-ই আলম জানান, মামলায় আরও ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করার পর আদেশ দেবেন।

জানা গেছে, ইডেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিট বাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী।

অনিয়ম নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলের কক্ষ থেকে টেনে-হিঁচড়ে বের করে আনেন কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সামনে নির্যাতন করা হয়।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting