ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী হামাস কমান্ডার নিহত
নিজস্ব প্রতিনিধি
-
প্রকাশের সময় :
শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
-
৩৩১
বার পঠিত
ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী এক হামাস কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দেশটি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামলার পরিকল্পনাকারী হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদকে হত্যা করেছে। খবর-বিবিসি
আগেও বলেছে ,ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, ওই হামলার পরিকল্পনায় সহায়তাকারী হামাসের আরেকজন সিনিয়র কমান্ডার তাদের হামলায় নিহত হয়েছে।
আইডিএফ বলছে, তাদের যুদ্ধবিমানগুলো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হামাসের গোয়েন্দা শাখার উপপ্রধান শাদি বারুদ ও তার গোয়েন্দা শাখার অস্ত্র ঘাটিতে হামলা চালিয়েছে।
বিমান হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। ওই ভিডিওতে শাদি বারুদকে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়।
এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন
এই বিভাগের আরও খবর