1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ

কালকিনি ও ডাসার উপজেলায় গ্রাম আদালতের নিষ্পত্তির হার বেড়েছে!!

শাহাদাত হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২১৫ বার পঠিত

 

মাদারীপুর জেলার ডাসার ও কালকিনি উপজেলায় বিগত জুলাই ২০২৪ জুন হতে ২০২৫ ইং পর্যন্ত অর্থাৎ প্রকল্পের এক বছরে কালকিনি উপজেলার ১০ টি ইউনিয়নে সরাসরি মামলা দায়ের হয়েছে দেওয়ানী ১১০ টি, মোট নিষ্পত্তি মামলা ১১০ টি এবং বাস্তবায়ন হয়েছে ১১০টি,
অপরদিকে ফৌজদারি মামলা সরাসরি ইউনিয়ন পরিষদে দায়ের হয়েছে ৭৪ টি,উচ্চ আদালত থেকে ইউনিয়ন পরিষদে প্রেরন করেছেন ৭ টি,সর্বমোট ৮১ টি,তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭৭ টি, বাতিল হয়েছে ৪ টি এবং বাস্তবায়ন হয়েছে ৭৭ টি মামলা।
উক্ত উপজেলায় দেওয়ানী ও ফৌজদারি মামলা ইউনিয়ন পরিষদে সরাসরি দায়ের হয়েছে ১৮৪ টি,উচ্চ আদালত থেকে ইউনিয়ন পরিষদে প্রেরন করেছেন ৭ টি,মোট মামলা ১৯১ টি,বাতিল হয়েছে ৪ টি,
মোট মামলা নিষ্পত্তি হয়েছে ১৯১ টি এবং অর্থ আদায় হয়েছে ৪৫৬৩০০০/- টাকা।

অপরদিকে ডাসার উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদে সরাসরি দায়েরকৃত দেওয়ানী মামলার সংখ্যা ৭৫ টি,মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৭৫ টি,বাস্তবায়নকৃত মামলার সংখ্যা ৭৫ টি,অপরদিকে সরাসরি ইউনিয়ন পরিষদে ফৌজদারী মামলা দায়ের হয়েছে ৬০ টি,নিষ্পত্তি হয়েছে ৬০ টি, এবং বাস্তবায়ন হয়েছে ৬০টি।
উক্ত উপজেলায় দেওয়ানী ও ফৌজদারি মামলা সরাসরি ইউনিয়ন পরিষদে দায়েরকৃত মামলার সংখ্যা ১৩৫ টি,নিষ্পত্তি হয়েছে ১৩৫ টি এবং বাস্তবায়ন হয়েছে ১৩৫ টি, অর্থ আদায় হয়েছে ৫২৯০০০০/-টাকা।
এ ব্যাপারে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার, এবং অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ডাসার উপজেলা নির্বাহী অফিসার
জনাব সাইফ-উল-আরেফীন এর সাথে গ্রাম আদালত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বার,গ্রাম পুলিশ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালতের উপর প্রশিক্ষণ দেওয়া হলে সবার মাঝে গ্রাম আদালতের ধারনা বৃদ্ধি পেত। সেই সাথে তিনি আরোও বলেন ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি কর্মশালা, যুবকর্মশালা এবং বিভিন্ন উঠান সভা,স্কুল কলেজের ছাত্র ছাত্রী শিক্ষকদের নিয়ে কর্মশালা করলে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারত কেননা তৃণমূল পর্যায়ে গ্রাম আদালতের প্রচারের কোন ব্যবস্থা নেই। তিনি আরোও বলেন সকল চেয়ারম্যান যেন নিয়মিত এজলাসে বসে গ্রাম আদালত পরিচালনা করেন সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব।গ্রাম আদালতের বিচারযোগ্য মামলা গুলো কোন ভাবেই সালিশ করা যাবে না এ ব্যাপারে আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে।তাহলেই গ্রাম আদালতে মামলার নিষ্পত্তির হার বৃদ্ধি পাবে।এ ব্যাপারে গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন বলেন আমরা নিয়মিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার হিসাব সরকারি এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি সেই সাথে বিভিন্ন দপ্তরের সরকারী এনজিও প্রতিনিধি এবং স্কুল-কলেজের শিক্ষক ছাত্রছাত্রীদের মাঝে গ্রাম আদালত নিয়ে আলোচনা করছি যেন সাধারণ মানুষ গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে। তিনি আরোও বলেন আগামীতে সাধারণ জনগন গ্রাম আদালত মুখী হবে কেননা গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে ন্যায় বিচার পাওয়া যায়।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting