1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ

খালেদা জিয়ার নেতৃত্বে হবে সব আন্দোলন -মির্জা ফকরুল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ১৫২ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সব আন্দোলনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ অক্টোবর) সকালে গুলশানে কাজী জাফর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সরকার হটাতে গণআন্দোলন শুরু করা হবে।

সংলাপের আলোচনার বিষয়ে তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সরকারবিরোধী গণ-আন্দোলনের দফা ঠিক করা, খালেদা জিয়াসহ রাজনৈতিক বন্দিদের মুক্তি, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, নতুন ইসি গঠনসহ নানা বিষয়ে কথাও হয়েছে।

সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। মূলত সরকারবিরোধী প্লাটফর্মে আরও শক্তিশালী করতেই এই সংলাপ করছে বিএনপি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting