খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার গত কাল রবিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। আবদুস সাত্তার বলেছেন, তিনি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে চিঠিটি দিয়ে এসেছেন। শামীম এস্কান্দার অসুস্থ থাকায় তাঁরা চিঠি নিয়ে গেছেন। মন্ত্রীর এপিএস আসাদুজ্জামান চিঠি গ্রহণ করেছেন।
এর আগে গতকাল এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করলে সরকার সেটি বিবেচনা করবে ও দণ্ড স্থগিতের মেয়াদ বাড়াবে।