1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

খুলনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষার্থীর নাম অর্ণব কুমার সরকার (২৬)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এমবিএ-এর ছাত্র ছিলেন। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে খুলনা মহানগরীর কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত  অর্ণব কুমার সরকার   খুলনার সোনাডাঙ্গার আবু আহম্মেদ সড়কের নীতীশ চন্দ্র সরকারের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘রাতে তেঁতুলতলা মোড়ে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে হেলান দিয়ে চা খাচ্ছিলেন অর্ণব। এ সময় কয়েকটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি অর্ণবের মাথা ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব (মিডিয়া অ্যান্ড সিপি) বলেন, রাত সোয়া ৯টার দিকে তেঁতুলতলা মোড়ে অর্ণবকে গুলি করে সন্ত্রাসীরা। তাকে প্রথমে সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা ও রক্তমাখা স্যান্ডেল জব্দ করেছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এই খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting