গাজার সর্বশেষ হতাহত
নিজস্ব প্রতিনিধি
-
প্রকাশের সময় :
সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
-
৩২৪
বার পঠিত
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গাজায় ১৭ দিন ধরে চলা নির্বিচার বোমা হামলায় অন্তত ৫ হাজার ৮৭ ফিলিস্তিনি নিহত হলেন। তাঁদের মধ্যে ২ হাজার ৫৫ শিশু ও ১ হাজার ১১৯ জন নারী। এ ছাড়া ৭২০ শিশুসহ ১ হাজার ৪০০ জনের বেশি নিখোঁজ। আহত হয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ।
গাজার শাসকগোষ্ঠী হামাস ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন এক হামলা চালায়। ওই হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন। এর পর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল।
এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন
এই বিভাগের আরও খবর