গাজায় সর্বশেষ পরিস্থিতি
নিজস্ব প্রতিনিধি
-
প্রকাশের সময় :
সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
-
৩১২
বার পঠিত
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের তিন সপ্তাহ পেরিয়েছে। গাজার পরে এখন পশ্চিম তীরেও হামলা জোরদার করেছে ইসরায়েল। গাজায় আবারও যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নেপাল সফরে থাকা গুতেরেস গতকাল রোববার এ আহ্বান জানান। তিনি বলেন, গাজায় চলমান রক্তপাত বন্ধ করে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।
গাজায় মৃত্যু ৮ হাজার ছাড়াল, পশ্চিম তীরে ১১৪
ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় আজ রোববার গাজায় ৮ হাজার ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ হাজার ২৪২ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ৩২৪ শিশু, ২ হাজার ৬২ জন নারী ও ৪৬০ জন প্রবীণ। আজ রোববার গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
দখলকৃত পশ্চিম তীরে গত রাতে অভিযান চালিয়ে অন্তত তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে ১১৪ জন নিহত হলেন।
গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এর আগে এসব সেবা বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বের সঙ্গে গাজাবাসীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাঁরা গাজা পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেন বলে জানিয়েছেন ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র।
এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন
এই বিভাগের আরও খবর