1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ-গুলি, আটক ১০

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ১৮৭ বার পঠিত

সোমবার বিকেলে গাজীপুর শহরে বিএনপি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ সেখানে বাঁধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) অতিরিক্ত উপসহকারী পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রেজওয়ান আহমেদ বলেন, ‘বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে শেষ করার পরপর সড়ক অবরোধ করে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় জনদুর্ভোগের কথা বিবেচনা করে আমরা তাদের মিছিল না করার অনুরোধ করি।

‘কিন্তু তারা আমাদের অনুরোধ উপেক্ষা করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে এবং ফ্ল্যাগ ও ব্যানারের লাঠিসহ বিভিন্ন লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে এক এসআইসহ পুলিশের ৪ সদস্য আহত হয়,’ বলেন তিনি।

আত্মরক্ষার্থে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে এবং ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।হামলায় মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) উৎপল, কনস্টেবল কামরুল ইসলাম, মনির হোসেন ও সাব্বির হোসেন আহত হন।আহত পুলিশ সদস্যদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলেও তিনি জানান।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি

 

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting