1. admin@newsupdate24-7.com : admin :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ

চট্টগ্রামে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সংগৃহিত পোস্ট
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের গুপ্তাখালী এলাকায় যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে স্থানীয় একটি কারখানা থেকে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে আহত করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত ওই নেতার নাম মুসলিম উদ্দিন (৩৫)।

নিহত মুসলিম মুরাদপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহেরের ছেলে। তিনি বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬ সাড়ে পাঁচ টার দিকে বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন একটি কারখানার পাশে অবস্থান করছিলেন মুসলিম। এসময় ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, পূর্বশত্রুতার জের ধরে মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে বলে তিনি জানতে পেরেছেন। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৬ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে নিজের খামারে যাওয়ার পথে উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার দুই সপ্তাহ না পেরোতেই আরও একটি খুনের ঘটনা ঘটল। এতে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting