1. admin@newsupdate24-7.com : admin :
রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
চলন্ত বিমান থেকে জরুরি দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনে রেকর্ড ট্রাফিক আইন ভাঙলেই যাবে অটো নোটিশ, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা বাসায় মজুত করা জ্বালানি তেলে হঠাৎ অগ্নিকাণ্ড, ভাড়াটিয়ার জেল প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু ডিসি সম্মেলন, আলোচনায় ৪৯৮ প্রস্তাব সিলেটে ট্রাক-পিকআপের সংঘর্ষে ৮ জন নিহত, সবাই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার: স্বাভাবিক অবস্থায় ফিরল আমিরাতের আকাশপথ যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ দেশের পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে ইরানকে সমর্থনের অভিযোগে বাহরাইনে ৬৯ জনের নাগরিকত্ব বাতিল

চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার শামীম

হাসুরুল হাসু
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০)। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

আজ মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শরীরের ১০০ ভাগ পুড়ে যাওয়া শামীমকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন।

এদিকে, মৃত শামীমের বড় ভাই রুহুল আমিন জানান, তাদের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পিজাহাতী গ্রামে। বাবার নাম আব্দুল হামিদ। স্ত্রী মনি আক্তার ও ৩ সন্তান নিয়ে টঙ্গীতে থাকতেন শামীম।

তিনি আরও জানান, আনুমানিক ২০ বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন শামীম। সম্প্রতি লিডার পদে পদন্নোতি পেয়েছেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে বিস্ফোরণে শামীম আহমেদ গুরুতর দগ্ধ হন। পরে তাকে অন্যান্য আহতদের সঙ্গে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স শামীম আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছে। আজ বাদ মাগরিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরে তার জানাজা অনুষ্ঠিত হবে।

 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It Hosting